গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০২:১৫ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ১০:৩৮ পিএম

গোপালগঞ্জে ইয়াবা-গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার

জাতীয়
গণমাধ্যম ডেক্স
গোপালগঞ্জে ইয়াবা-গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশিয়ানীতে ইয়াবা-গাঁজাসহ বিএম নাইমুর রহমান (২৮) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি। 

সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কাশিয়ানী উপজেলার মাজরা বাজারের সরকারি মার্কেটে ইলিয়াস ডাক্তারের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

খুলনা এসআরবি-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার অনির্বাণ দাশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার নাইমুর রহমানের কাছ থেকে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১ লাখ ৬৯ হাজার ১৫০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়।

অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।