গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৯:৩২ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ১২:৫০ এএম

ইরানে আপাতত হামলার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ইরানে আপাতত হামলার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

আপাতত ইরানে নতুন করে হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।

ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে যে লক্ষ্য নিয়ে যুদ্ধ শুরু করেছিল, ইতিমধ্যে তা অর্জন হয়েছে। তাই এখন আর হামলা চালানোর পরিকল্পনা নেই।

ছয় মিনিটের ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা মনে হচ্ছে, আমরা যা চেয়েছি তার সবই পেয়েছি।’

ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন ইরানে আবার হামলা চালানোর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। গত কয়েক সপ্তাহে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে সামরিক অভিযান শুরু হতে পারে। তবে নির্বাচনের আগের দিন ওয়াশিংটনে সাংবাদিকেরা তাঁকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি ‘না’ বলেছিলেন। একই দিন তিনি বলেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা হতে পারে।

ইরানের সঙ্গে সংঘাতের প্রভাব যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও পড়েছে। যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় মার্কিন ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ট্রাম্পের ওপর সংঘাতের অবসান ঘটানোর চাপ রয়েছে।

ইরান যুদ্ধ বন্ধে আলোচনাও চলছে। গত রোববার কাতারের মধ্যস্থতায় দোহায় টানা তৃতীয় দিনের মতো আলোচনা করেন ইরানের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার পথ তৈরি করতে কাতারের মধ্যস্থতাকারীরা একটি খসড়া চুক্তি তৈরি করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছেন। তিনি বলেন, ইরানের সঙ্গে বেশ কয়েক দফা ভালো আলোচনা হয়েছে। সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা নিয়ে তিনি ও ট্রাম্প আশাবাদী। তবে যুক্তরাষ্ট্রের প্রধান শর্ত, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। ট্রাম্পও এ শর্তে অনড় থাকার কথা জানিয়েছেন।

তবে ইরানকে নিয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরে একাধিক অবস্থান রয়েছে বলে জানিয়েছে অ্যাক্সিওস। এক পক্ষ কূটনৈতিক সমঝোতার মাধ্যমে সংকটের সমাধান চায়। তাদের যুক্তি, নতুন করে যুদ্ধ শুরু হলে পরিস্থিতির উন্নতি নাও হতে পারে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামরিক অভিযান আবার শুরু করার পক্ষে। তাঁদের মতে, ইরানকে বিশ্বাস করা যায় না।

মধ্যবর্তী নির্বাচনের আগমুহূর্তে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা

আরেক পক্ষ ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পক্ষে। তাদের ধারণা, দীর্ঘদিন অর্থনৈতিক চাপের মধ্যে থাকলে ইরান আরও ছাড় দিতে বাধ্য হবে।

ইরানের সঙ্গে সংঘাতের প্রভাব যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও পড়েছে। যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় মার্কিন ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ট্রাম্পের ওপর সংঘাতের অবসান ঘটানোর চাপ রয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

ইরানে হামলার হুমকি: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পাল্টা হুঁশিয়ারি তেহরানের

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।