গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ১১:০৮ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৮:৩২ এএম

মিরপুরে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
মিরপুরে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ

রাজধানীর মিরপুর-১১ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় পাপন (২০) নামে এক যুবক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধ অবস্থায় পাপনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার।

তিনি জানান, পাপন নামের ওই যুবকের শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মিরপুর-১১ নম্বর সেকশনে একটি কুরিয়ার সার্ভিসের সামনের ব্যস্ত রাস্তায় থেমে থাকা কয়েকটি অটোরিকশার মাঝে একটি ককটেল বিস্ফোরণ হয়। এর পরপরই আরেকটি বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।