গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৬:৫৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ১০:১৯ এএম

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা আজ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা আজ

পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা আজ বুধবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। পূর্বনির্ধারিত সময় বিকেল ৩টার পরিবর্তে সভাটি সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন অব্যাহত থাকা এবং বিভিন্ন কারখানা বন্ধ হয়ে উৎপাদন ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে এ সভার আয়োজন করা হয়েছে।

এর আগে গত রোববার (১ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই দিন এ বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।