গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:১৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৯:১৭ এএম

প্রতিনিধি পরিষদে আরও আসন পাচ্ছে ডেমোক্র্যাটরা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
প্রতিনিধি পরিষদে আরও আসন পাচ্ছে ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের কাছ থেকে আরও দুটি আসন পেতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। কেনটাকিতে জ্যাক ডেম্বো এবং নিউ জার্সিতে রেবেকা বেনেট জয়ী হয়েছেন বলে প্রাথমিক পূর্বাভাসে বলা হচ্ছে।

রেবেকা বেনেট যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাবেক হেলিকপ্টার পাইলট। নিউ জার্সিতে রিপাবলিকানদের কাছ থেকে আসনটি ছিনিয়ে নেওয়ার পথে রয়েছেন তিনি।

৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২১৮টি আসন। এটি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ। সদস্যরা দুই বছরের জন্য নির্বাচিত হন। সাধারণত আইন প্রণয়নের প্রস্তাব প্রথমে এই কক্ষে উত্থাপন ও আলোচনা করা হয়, পরে তা সিনেটে পাঠানো হয়।

এদিকে নর্থ ক্যারোলাইনায় জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী রয় কুপার। এর মধ্য দিয়ে রাজ্যটির আসনটি রিপাবলিকানদের হাতছাড়া হলো।

জর্জিয়া অঙ্গরাজ্যে পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট সিনেটর জন অসফ। সেখানে তার জয় প্রত্যাশিত থাকলেও রিপাবলিকানরা প্রতিদ্বন্দ্বিতা আরও হাড্ডাহাড্ডি হবে বলে আশা করেছিল।

এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন, সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি আসন এবং বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরসহ স্থানীয় পর্যায়ের বেশ কয়েকটি পদে ভোট হচ্ছে।

বর্তমানে কংগ্রেসের দুই কক্ষ সিনেট ও প্রতিনিধি পরিষদ; দুটির নিয়ন্ত্রণই রিপাবলিকানদের হাতে। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে ডেমোক্র্যাটদের অন্তত চারটি আসন বাড়াতে হবে। আর প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে প্রয়োজন তিনটি আসন।

সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান ও সিবিএস নিউজ


 

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।