সাফ চ্যাম্পিয়নশিপের প্রথমদিনেই নামবে বাংলাদেশ। তার আগে পুরোপুরি প্রস্তুত দল। আসরে দলটি ভালো করবে বলেও আশা কোচ থমাস ডুলি। ম্যাচের আগেরদিন এমন বলেছেন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে থমাস ডুলি বলেছেন, ‘আমরা সাফের আসরটি নিয়ে রোমাঞ্চিত। স্পষ্টতই, আমরা বেশ দীর্ঘসময় ধরে, ইতিমধ্যে প্রায় ৪-৫ মাস ধরে জানি সাফ টুর্নামেন্ট এবছরই হচ্ছে। আমরা পুরো দল ও ফেডারেশন এ নিয়ে খুবই রোমাঞ্চিত।’ ‘আমরা প্রথম ম্যাচের জন্য উন্মুখ হয়ে আছি এবং মে থেকে প্রস্তুতি নেয়ার ক্ষেত্রে আমাদের মাঝে কিছু চড়াই-উতরাই ছিল। তবে এপর্যন্ত আমরা যা করেছি তাতে আমি বেশ খুশি।’ প্রথম ম্যাচের চাপ ও প্রত্যাশা নিয়ে ডুলি বললেন, ‘এগুলো একজন ফুটবল খেলোয়াড় এবং কোচ হিসেবে এমনকিছু ম্যাচ যার জন্য কেউ প্রশিক্ষণ নেন। বড় টুর্নামেন্টের জন্য অপেক্ষা করেন এবং এই ২৩ বছরের (সাফ না জেতা) ব্যাপারটি একদিকে যেমন চাপের, তবে এই গত ২৩ বছর হয়তো এখনকার চেয়ে বেশি চাপ ছিল না।’ ‘কারণ আমাদের জন্য এটি এমন একটি পরিস্থিতি, যেখানে আমরা প্রস্তুতি নিচ্ছি, আমাদের আত্মবিশ্বাস রয়েছে ভালো করতে পারব এবং আমরা ওই ম্যাচ জিততে চাই। মনে সবসময় দুটি বিষয় থাকে, একটি হল ইতিবাচক আরেকটি নেতিবাচক। আমাদের আত্মবিশ্বাস আছে যে আমরা খেলতে পারব, লড়াই করতে পারব এবং তা অর্জন করতে পারব।’ সাফের শিরোপার চিন্তা বাস্তব বলেছেন ডুলি, ‘জীবনে যা লক্ষ্যই থাকুক না কেন, তা বাস্তবসম্মত হতে হবে। মনে করি এই টুর্নামেন্টে বাস্তবসম্মত যে এই দলটি নিয়ে আমরা জিততে পারব। সেই ২৩ বছর পর কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস নিয়ে খেলার মাধ্যমেই সম্ভব। আমরা শেষ মিনিট পর্যন্ত লড়াই করব এবং জিতব, সেজন্যই আমরা বিশ্বাস করি এবছর এটি (শিরোপা জয়) ঘটবে।’ ‘আমরা মাঠে তা প্রমাণ করার আত্মবিশ্বাস রাখি। সবাইকে দেখাতে চাই এর অর্থ আমাদের কাছে কতটা। আমরা দলের সাথে দল মিলিয়ে প্রথম সেকেন্ড থেকে শেষ সেকেন্ড পর্যন্ত লড়াই করব। আমরা ফুটবল খেলতে এবং ম্যাচ জিততে চেষ্টা করছি, তাই এটি সম্ভব এবং আমরা এজন্যই কাজ করে যাচ্ছি এবং আশা করি সবাই এতে খুশি হবে।’