গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১২:০৫ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৬:২৯ পিএম

২০২৬ সালে নিট আমানত প্রবৃদ্ধিতে ৫০০০ কোটি টাকার মাইলফলক অর্জন ওয়ান ব্যাংকের

জাতীয়
গণমাধ্যম ডেক্স
২০২৬ সালে নিট আমানত প্রবৃদ্ধিতে ৫০০০ কোটি টাকার মাইলফলক অর্জন ওয়ান ব্যাংকের

ওয়ান ব্যাংক পিএলসি ২০২৬ সালে নিট আমানতে ৫,০০০ কোটি টাকার প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করেছে। এর ফলে চলতি বছরে ব্যাংকটির আমানত প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা সামগ্রিক ব্যাংকিং খাতের প্রকাশিত প্রবৃদ্ধির হারের প্রায় দ্বিগুণ।  

এই অর্জন ব্যাংকটির প্রতি গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থা, সুপ্রতিষ্ঠিত রিটেইল ব্যাংকিং কার্যক্রমের শক্তিশালী অবস্থান এবং আমানত সংগ্রহ, উন্নত গ্রাহকসেবা ও টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির প্রতি ব্যাংকটির ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন।

করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং খাতে বিদ্যমান সক্ষমতাকে কাজে লাগিয়ে ওয়ান ব্যাংক একটি স্বতন্ত্র ট্রানজ্যাকশন ব্যাংকিং বিভাগ প্রতিষ্ঠা করেছে। এর মাধ্যমে পেমেন্ট, কালেকশন ও তারল্য ব্যবস্থাপনাসহ ক্যাশ ম্যানেজমেন্ট সেবার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী চীনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ কাজে লাগাতে ব্যাংকটি একটি স্বতন্ত্র চায়না করিডোর ডেস্ক চালু করেছে।

এছাড়া ওয়ান ব্যাংক সফলভাবে বাংলা কিউআর পেমেন্ট সেবা চালু করেছে এবং এর ব্যবহার ও মার্চেন্ট পর্যায়ে গ্রহণযোগ্যতা সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে। এই উদ্যোগ ডিজিটাল উদ্ভাবন এবং বাংলাদেশের ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে ব্যাংকটির অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।

এ অর্জন সম্পর্কে ওয়ান ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান বলেন, ‘২০২৬ সালে নিট আমানতে ৫,০০০ কোটি টাকার প্রবৃদ্ধি অর্জন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি একটি শক্তিশালী ও অধিকতর স্থিতিশীল ওয়ান ব্যাংক গড়ে তোলার পথে উল্লেখযোগ্য অগ্রগতি। এই সাফল্য আমাদের গ্রাহকদের অব্যাহত আস্থা, ব্যাংকের শক্তিশালী ব্যবসায়িক ভিত্তি এবং কর্মীদের নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। আমাদের সম্মানিত গ্রাহকদের আস্থা ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ (বিএসইসি) সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অব্যাহত দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা উদ্ভাবনী ব্যাংকিং সেবা, উন্নত গ্রাহক অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট সবার জন্য টেকসই মূল্য সৃষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

ওয়ান ব্যাংক পিএলসি রিটেইল, করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং কার্যক্রম আরও শক্তিশালী করা, ট্রানজ্যাকশন ব্যাংকিং সক্ষমতা সম্প্রসারণ, ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করা এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে বাংলাদেশের একটি বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ। 

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।