ইবনে সিনা ট্রাস্ট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্টাফ ও তাদের নির্ভরশীল ব্যক্তিরা ইবনে সিনা ট্রাস্টের বিভিন্ন শাখায় চিকিৎসাসেবা গ্রহণে বিশেষ ছাড় পাবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে রেফার করা রোগীরাও এ সুবিধার আওতায় থাকবেন।
বুধবার (৪ নভেম্বর) ঢাকায় এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রে ইবনে সিনা ট্রাস্টের পক্ষে স্বাক্ষর করেন এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মুহাম্মদ নিয়াজ মাখদুম শিবলী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মেহদী হাসান জুয়েল, ডেপুটি রেজিস্ট্রার অ্যাডভোকেট রঞ্জন কুমার দাসসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।
ইবনে সিনা ট্রাস্টের পক্ষে উপস্থিত ছিলেন দয়াগঞ্জ শাখার ডেপুটি ম্যানেজার (অ্যাডমিন) মো. জাহিদুল ইসলাম, ডেপুটি ম্যানেজার (ইনচার্জ, করপোরেট রিজিয়ন) মোহাম্মদ মাসুদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (করপোরেট দক্ষিণ জোন ইনচার্জ) মো. শহীদুল ইসলাম, দয়াগঞ্জ জোনের বিজনেস ডেভেলপমেন্ট ইনচার্জ মো. জাহিদুল ইসলাম, করপোরেট সিনিয়র অফিসার সৈয়দ আব্দুল হাকিম ও মো. ইসরাফিল হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ চুক্তির ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য চিকিৎসাসেবা গ্রহণ আরও সহজ হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন।
সূত্র: নতুন আরএসএস সোর্স