গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০২:১৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৯:১৫ পিএম

৫১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর

জাতীয়
গণমাধ্যম ডেক্স
৫১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর

৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১১ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা বহুনির্বাচনি প্রশ্নপদ্ধতিতে (এমসিকিউ) অনুষ্ঠিত হবে। পরীক্ষার আসনব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে প্রকাশ করা হবে।

পরীক্ষাসংক্রান্ত নির্দেশনা ও আসনব্যবস্থার তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে ([www.bpsc.gov.bd](http://www.bpsc.gov.bd)) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে ([http://bpsc.teletalk.com.bd](http://bpsc.teletalk.com.bd)) প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রকাশিত বিজ্ঞপ্তিতে পরবর্তী সময়ে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে পিএসসি।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।