গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০১:৩০ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৪:২৩ পিএম

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফল নিয়ে প্রতিক্রিয়া জানালেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

জাতীয়
গণমাধ্যম ডেক্স
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফল নিয়ে প্রতিক্রিয়া জানালেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়কে বিশ্ব সম্পর্কের ক্ষেত্রে ‘নতুন যুগের সূচনা’ হিসেবে অভিহিত করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বুধবার (৪ নভেম্বর) নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রামাফোসা বলেন, ডেমোক্র্যাটরা সিনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিয়েছে। এর মধ্য দিয়ে মার্কিন জনগণ তাদের মতামত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা দেখেছি, ডেমোক্র্যাটরা সিনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিয়েছে এবং আমেরিকার জনগণ তাদের রায় দিয়েছে।’ রামাফোসার এই মন্তব্যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্কের ওপর নির্বাচনের সম্ভাব্য প্রভাবের বিষয়টিও উঠে এসেছে। সূত্র: আল জাজিরা

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।