গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০১:১৫ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৯:৪২ পিএম

প্রতিদিন এক টুকরো আদা খেলে মিলতে পারে যেসব উপকার

জাতীয়
গণমাধ্যম ডেক্স
প্রতিদিন এক টুকরো আদা খেলে মিলতে পারে যেসব উপকার

সুস্থ থাকতে ফলমূল ও শাকসবজির গুরুত্ব কমবেশি সবারই জানা। তবে রান্নায় ব্যবহৃত কিছু মসলাও শরীরের জন্য উপকারী হতে পারে। এর মধ্যে অন্যতম আদা। বহু শতাব্দী ধরে রান্নার পাশাপাশি ঐতিহ্যবাহী চিকিৎসায়ও ব্যবহৃত হয়ে আসছে এই মসলা। প্রতিদিন অল্প পরিমাণ আদা খেলে শরীরে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে বিভিন্ন গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে।

আদায় রয়েছে জিঞ্জেরল, শোগাওল ও জিঞ্জিবারিনের মতো সক্রিয় প্রাকৃতিক উপাদান। বিশেষ করে জিঞ্জেরল বমিভাব কমাতে এবং প্রদাহ নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে।

প্রতিদিন আদা খাওয়ার সম্ভাব্য ৭ উপকারিতা-

প্রদাহ কমাতে সহায়তা করে
আদার প্রদাহবিরোধী উপাদান শরীরের প্রদাহ ও অস্বস্তি কমাতে সহায়ক হতে পারে। বিশেষ করে জয়েন্টের ব্যথায় কিছুটা উপকার মিলতে পারে।

বমিভাব কমায়
বমি বমি ভাব ও ভ্রমণজনিত অসুস্থতায় আদা বেশ পরিচিত। গর্ভাবস্থায় বমিভাব কমাতেও এটি কিছু ক্ষেত্রে কার্যকর হতে পারে।

পেশির ব্যথা কমাতে পারে
নিয়মিত আদা খেলে ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের পর পেশির ব্যথা ও অস্বস্তি কিছুটা কমতে পারে।

হজমে সহায়তা করে
আদা পাকস্থলীর কার্যক্রমে সহায়তা করতে পারে। পাশাপাশি হজমের অস্বস্তি কমাতেও ভূমিকা রাখতে পারে।

মাসিকের ব্যথা কমাতে পারে
নারীদের মাসিকের সময় পেটব্যথা ও খিঁচুনি কমাতে আদা কিছুটা উপকারী হতে পারে। কয়েকটি গবেষণায় এ বিষয়ে ইতিবাচক ফল পাওয়া গেছে।

কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক
কিছু গবেষণায় নিয়মিত আদা খাওয়ার সঙ্গে ক্ষতিকর কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমার সম্পর্ক পাওয়া গেছে। তবে এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।

রোগ প্রতিরোধে ভূমিকা রাখতে পারে
আদায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহবিরোধী উপাদান শরীরের স্বাভাবিক প্রতিরোধব্যবস্থাকে সহায়তা করতে পারে।

যেভাবে খাবেন আদা
প্রতিদিন অল্প পরিমাণ আদা কুচি করে চা, স্যুপ, স্মুদি কিংবা রান্নায় মিশিয়ে খেতে পারেন। কাঁচা আদা সরাসরি খাওয়ার প্রয়োজন নেই।

তবে অতিরিক্ত আদা খেলে বুকজ্বালা, পেটের অস্বস্তি বা ডায়রিয়া হতে পারে। রক্ত পাতলা করার ওষুধ সেবন করলে কিংবা নিয়মিত কোনো চিকিৎসা চললে বেশি পরিমাণ আদা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

মনে রাখতে হবে, আদা কোনো রোগের নিশ্চিত চিকিৎসা নয়। সুষম খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপনের পাশাপাশি এটি খাদ্যতালিকার একটি উপকারী উপাদান হতে পারে।

সূত্র: ট্রাভেল সেন্ট
 

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।