গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০২:১৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৪:১৫ পিএম

শতভাগ ‘ভুটানিজ’ নিয়ে খেলতে এসে গর্বিত অধিনায়ক চেনচো

জাতীয়
গণমাধ্যম ডেক্স
শতভাগ ‘ভুটানিজ’ নিয়ে খেলতে এসে গর্বিত অধিনায়ক চেনচো

ছেলেদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আসর শুরু হচ্ছে বৃহস্পতিবার। এবারের আসরে ছয় দেশ অংশ নেবে। অন্য দেশে অনেক বংশোদ্ভূত খেলোয়াড় থাকলেও ভুটান দলে নেই বংশোদ্ভূত কেউ। বিষয়টি নিয়ে গর্বিত দলটির অধিনায়ক চেনচো গেইলশেন। সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর আগে নির্ধারিত সংবাদ সম্মেলনে চেনচো বললেন, ‘আমি মনে করি এখন আধুনিক ফুটবল অনেক বদলে গেছে। এখন কেবল বাংলাদেশ বা শ্রীলঙ্কা নয়, মনে করি বেশিরভাগ দেশের নাগরিকরাই ভালো সুবিধা পাচ্ছে। তাই মনে করি ভুটান দল, যা শতভাগ ভুটানি খেলোয়াড়দের নিয়ে গঠিত, জাতীয় দলের হয়ে খেলতে পেরে আমি অত্যন্ত গর্বিত।’ ‘আমাদের জন্য জাতীয় দলে খেলোয়াড়দের দেখার এবং সেরা স্কোয়াড বেছে নেয়ার সুযোগ ছিল না। অন্য দলগুলোর মতো যেমন, বাংলাদেশ যে ধরনের প্রস্তুতি নিয়েছিল, আমাদের সেই প্রস্তুতি ছিল না। তবে আমরা আত্মবিশ্বাস নিয়েই এই প্রতিযোগিতায় খেলতে এসেছি।’ ভুটান কোচ গ্যারি ফিলিপস বললেন, ‘এটা এএফসি বা বিশ্বকাপ বাছাইপর্বের মতো কোন টুর্নামেন্ট নয়। এটা হচ্ছে বিভিন্ন দেশের একে অপরের বিরুদ্ধে খেলার একটি সুযোগ। আর আমাদের অভিজ্ঞতা রয়েছে, আমাদের অনেক তরুণ খেলোয়াড় রয়েছে। আমরা এই সুযোগ নিয়ে অত্যন্ত আনন্দিত। তবে এটি বলার পরও আমরা বুঝতে পেরেছি যে এটি একটি কঠিন প্রতিযোগিতা।’ ‘সাফ চ্যাম্পিয়নশিপের আসরে কোন দলকেই আমরা কম দেখছি না। দুর্ভাগ্যবশত আমাদের প্রস্তুতি কিছুটা বিঘ্নিত হয়েছে গত ২০ তারিখে। গত ফিফা উইন্ডোতে ভুটান জাতীয় দল বেশ কয়েকটি শক্তিশালী দলের বিপক্ষে খেলেছে। ফলে আমাদের খেলোয়াড়দের খেলা কঠিন ছিল।’

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।