প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৩:৩২ এএম || প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৪:১২ পিএম
মোংলা বন্দরের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘মোংলা বন্দরের সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর আগে গত ২২ অক্টোবর মোংলা বন্দর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। […]