গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৩:২৫ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৯:৪৯ পিএম

‘ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট’

জাতীয়
গণমাধ্যম ডেক্স
‘ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট’

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বার্তা দিয়েছে হোয়াইট হাউস। বুধবার (৪ নভেম্বর) হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্টে ট্রাম্পের একটি ছবি প্রকাশ করে লেখা হয়, ‘জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট।’

ছবিতে হোয়াইট হাউসের ঐতিহাসিক রেজলিউট ডেস্কের ওপর ঝুঁকে থাকতে দেখা যায় ট্রাম্পকে।

মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্র্যাটরা। এর মধ্য দিয়ে কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণের অবসান ঘটেছে।

নির্বাচনের এই ফলাফলে ট্রাম্পের আইনগত ও রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে ডেমোক্র্যাটরা বাড়তি প্রভাব বিস্তারের সুযোগ পাবেন। এর আগে কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ছিল।

নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়ায় ট্রাম্প স্বীকার করেছেন, ডেমোক্র্যাটরা ভালো করেছে। তবে তিনি দাবি করেন, তিনি নিজে ব্যালটে থাকলে রিপাবলিকান প্রার্থীরা আরও ভালো ফল করতেন।

সূত্র: আনাদোলু এজেন্সি 

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।