গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৩:২৫ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম

বৃহস্পতিবার সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু: যাচ্ছেন ৭০০’র অধিক যাত্রী

জাতীয়
গণমাধ্যম ডেক্স
বৃহস্পতিবার সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু: যাচ্ছেন ৭০০’র অধিক যাত্রী
অপেক্ষার প্রহর কাটিয়ে দীর্ঘ আটমাস পর বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সেন্টমার্টিন যাচ্ছে পর্যটকবাহী জাহাজ। এমভি বার আউলিয়া  নামের জাহাজ সকাল ৭টায় কক্সবাজার শহরের নুনিয়াছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।  ইতোমধ্যে ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইট থেকে সাতশর অধিক টিকিট বিক্রি হয় বলে জানান জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর ।  কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ মান্নান কালবেলাকে  জানান, যে সমস্ত পর্যটক টিকিট সংগ্রহ করেছে তাদের নিয়ে বৃহস্পতিবার সেন্টমার্টিন যাবে একটি জাহাজ।  স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইন আহমদ বাহাদুর আরও বলেন, প্রথম দিন এমভি বার আউলিয়া জাহাজটি সাতশোর অধিক যাত্রী নিয়ে বৃহস্পতিবার সেন্টমার্টিন যাবে। এরই মধ্যদিয়ে শুরু হচ্ছে স্বপ্নের দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল। এর আগে বুধবার (০৪ নভেম্বর) এমবি বার আউলিয়া, এমভি কর্ণফুলী, এমভি টেকনাফ নামের তিনটি জাহাজ সেন্টমার্টিন রুটে চলাচলের অনুমোদন দেওয়া হয়েছে।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।