গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৩:৩০ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ১০:২১ পিএম

গাজীপুরে সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুন

জাতীয়
গণমাধ্যম ডেক্স
গাজীপুরে সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুন

গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  বুধবার (০৪ নভেম্বর)  রাত ৮টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় তিন শ্রমিক আহত হয়েছেন।

ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. হিরণ জানান,অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস ভর্তি সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

অন্যদিকে, স্থানীয়দের দাবি, গ্যাস ভর্তি একটি সিলিন্ডার বিস্ফোরণের পর সেখানে আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় প্রতিষ্ঠানের ভেতরে আটজন শ্রমিক কাজ করছিলেন। তাদের মধ্যে তিনজন আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।