গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৪:৩৬ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৯:৫৭ পিএম

কুড়িগ্রামে এনসিপি নেতার পদত্যাগ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
কুড়িগ্রামে এনসিপি নেতার পদত্যাগ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শিমুলবাড়ী ইউনিয়ন শাখার সদস্য সচিব মোহাম্মদ নুর আমিন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার (৪ নভেম্বর) বিকেলে তিনি শিমুলবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি এবং আহ্বায়ক বরাবর পদত্যাগপত্র জমা দেন এবং সেটা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

পদত্যাগপত্রে মোহাম্মদ নুর আমিন উল্লেখ করেন, তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শিমুলবাড়ী ইউনিয়ন শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু পারিবারিক সমস্যার কারণে দলকে যথাযথ সময় দিতে পারছেন না। পাশাপাশি রাজনৈতিক সহিংসতা থেকে নিজেকে দূরে রাখতে স্বেচ্ছায় তিনি পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে মোবাইলে কালবেলাকে নুর আমিন পদত্যাগের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি সদস্য সচিব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

পদত্যাগের বিষয়ে ফুলবাড়ী উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু বলেন, শিমুলবাড়ী ইউনিয়নের সদস্য সচিবের পদত্যাগের বিষয়ে সংগঠনের গ্রুপে একটি পোস্ট দেখেছি। সেখানে তার স্বাক্ষর নেই। মুখে মুখেও শুনেছি। তবে এখনো লিখিত কোনো কাগজ হাতে পাইনি। পেলে পদত্যাগের কারণ বলতে পারব।
 

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।