গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৩:৩৪ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ১১:৪২ পিএম

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

জাতীয়
গণমাধ্যম ডেক্স
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

দেশে চলমান শ্রমিক আন্দোলন নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে বুধবার (৪ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এই আমন্ত্রণপত্রে বলা হয়, দেশে চলমান শ্রমিক আন্দোলন বিষয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সংবাদ যথাযথভাবে প্রচারের জন্য বিভিন্ন গণমাধ্যম থেকে একজন করে রিপোর্টার ও ফটোসাংবাদিক পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।