গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০১:২৯ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৩:০০ এএম

চরের মরিচখেতে কৃষকের ব্যস্ততা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
চরের মরিচখেতে কৃষকের ব্যস্ততা

ফলন ভালো হওয়ায় বগুড়ার চরাঞ্চলের কৃষকদের মধ্যে আগাম উচ্চফলনশীল হাইব্রিড জাতের মরিচ চাষের আগ্রহ বেড়েছে। তাই মরিচখেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তাঁরা। কেউ আগাছা পরিষ্কার করছেন, কেউ আবার নষ্ট হয়ে যাওয়া গাছ তুলেছেন। বিস্তীর্ণ চরজুড়ে এখন চোখে পড়ে শুধু মরিচের খেত। সম্প্রতি বগুড়ার সোনাতলা উপজেলার খাটিয়ামারী চরাঞ্চলের মরিচখেতে কৃষকদের কর্মব্যস্ততার এমন কিছু দৃশ্য নিয়ে এই ছবির গল্প।

উচ্চফলনশীল হাইব্রিড জাতের মরিচখেতের পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা
চরজুড়ে বেড়ে উঠছে মরিচগাছ
মরিচখেতের পরিচর্যা করছেন কৃষক
মরিচখেত থেকে পরিষ্কার করা আগাছা বস্তায় ভরে নিয়ে যাওয়া হচ্ছে
নিড়ানি দিয়ে মরিচখেতের আগাছা পরিষ্কার করছেন কৃষক
যত দূর চোখ যায়, বিস্তীর্ণ চরজুড়ে মরিচের খেত
মরিচখেতের আগাছা বস্তায় ভরে নিয়ে যাচ্ছেন এক কৃষক
মরিচখেতের পরিচর্যায় ব্যস্ত কৃষক
নষ্ট হয়ে যাওয়া মরিচের চারা তুলে নতুন চারা রোপণ করছেন এক কৃষক

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।