গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৭:৪৯ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ এএম

প্রথম সেশনে ৩ উইকেট শিকার করে লাঞ্চ বিরতিতে টাইগাররা 

জাতীয়
গণমাধ্যম ডেক্স
প্রথম সেশনে ৩ উইকেট শিকার করে লাঞ্চ বিরতিতে টাইগাররা 

সিলেট টেস্টে প্রথম সেশনে দারুণ বল করেও উইকেটের পূর্ণ সুবিধা নিতে পারেনি বাংলাদেশ। মেঘলা আবহাওয়ায় পেসাররা শুরুতে দুর্দান্ত বোলিং করে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার গুঁড়িয়ে দিলেও, শেষ পর্যন্ত প্রতিরোধ গড়ে প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে ক্যারিবীয়রা। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ৮৬ রান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ম্যাচের শুরুতেই বাংলাদেশের পেস আক্রমণ ত্রাস ছড়ায়। দলীয় ১৪ রানের মাথায় তাসকিন আহমেদের ভেতরে ঢোকা চমৎকার এক ডেলিভারিতে বোল্ড হন ৯ রান করা ওপেনার ব্রেন্ডন কিং। এর আগে হাসান মাহমুদের বলে স্লিপে জীবন পেয়েছিলেন জশুয়া ডি সিলভা। তবে সেই সুযোগ খুব একটা কাজে লাগাতে পারেননি তিনি। দলীয় ২৭ রানের মাথায় তাসকিনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ১২ রান করা জশুয়া। 

এরপর হাসান মাহমুদের এক দুর্দান্ত স্কিড করা ডেলিভারিতে মিডল স্টাম্প হারিয়ে সাজঘরে ফেরেন কাভেম হজ। দলীয় তিন উইকেট পতনের পর উইকেটে আসেন অভিষিক্ত কেভিন উইকহ্যাম।

প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ ছন্দে থাকা উইকহ্যাম ও আমির জাঙ্গু এরপর আর কোনো বিপদ হতে দেননি। প্রথম সেশনের বাকি সময়টা অবিচ্ছিন্ন থেকে দুজন যোগ করেন মহামূল্যবান ৫৯ রান। জাঙ্গু ৩২ ও উইকহ্যাম ২৭ রান নিয়ে অপরাজিত থেকে লাঞ্চে যান। তাসকিন দুটি এবং হাসান একটি উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর (প্রথম সেশন শেষে)

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ২৬ ওভারে ৮৬/৩
(জাঙ্গু ৩২*, উইকহ্যাম ২৭*, জশুয়া ১২, কিং ৯; তাসকিন ২/৩৬, হাসান ১/৩৩, মিরাজ ০/১৩, তাইজুল ০/৩)।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।