প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৭:২৫ পিএম || প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৪:০৪ পিএম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কলেজসমূহে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সালমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ০২ নভেম্বরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের প্রথম সভায় কলেজসমূহে অধ্যয়নরত মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের শিক্ষাগত উৎকর্ষ সাধনে উৎসাহিত করা এবং তাদের মেধার যথাযথ স্বীকৃতি প্রদানের লক্ষ্যে মেধাবৃত্তি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয়ভিত্তিক মেধাবৃত্তি প্রদান করা হবে। এছাড়াও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদানের জন্য সিন্ডিকেট সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
সূত্র: কালবেলা