গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৭:৩৫ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৯:৪৪ এএম

হাত মিলিয়ে খেলতে নেমেছে ভারত-পাকিস্তান, গ্যালারি ফাঁকা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
হাত মিলিয়ে খেলতে নেমেছে ভারত-পাকিস্তান, গ্যালারি ফাঁকা

ঢাকায় শুরু হয়েছে ছেলেদের ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের আসর। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তবে গ্যালারির অধিকাংশ আসনই ফাঁকা রয়েছে। ম্যাচের শুরুতে দুদলের খেলোয়াড়দের হাত মেলাতে দেখা গেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় খেলা শুরুর সময় গ্যালারির বিভিন্ন স্ট্যান্ডে হাতেগোনা কিছু দর্শকের দেখা মিলেছে। ম্যাচের জন্য দুপুর ২টার দিকে মাঠে এসেছে ভারত ও পাকিস্তান। গা গরম শেষে ম্যাচে নেমে পড়ে দুই প্রতিদ্বন্দ্বী। সাফ চ্যাম্পিয়শিপ শুরুর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক আলমগীর গাজী বলেছিলেন, বাংলাদেশের মানুষ সবসময় আমাদের সমর্থন করেন। আশা করি ভারতের বিপক্ষে ম্যাচেও তারা আমাদের সমর্থন দিয়ে যাবেন। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ভারত কোচ নৌশাদ মুসা অবশ্য মজা করেছিলেন। বিভিন্ন টুর্নামেন্টে দুদলের পারস্পরিক সৌহার্দ্য বিনিময় না করা প্রসঙ্গে বলেছিলেন, দরকার হলে আমরা ম্যাচ শেষে পাকিস্তানের খেলোয়াড়দের সাথে কোলাকুলি করব।

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।