গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৭:৪৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৫:১০ পিএম

আবদুল এল-সায়েদের ভারতীয় স্ত্রীকে নিয়ে পরিবার কি মন্তব্য করেছিল

জাতীয়
গণমাধ্যম ডেক্স
আবদুল এল-সায়েদের ভারতীয় স্ত্রীকে নিয়ে পরিবার কি মন্তব্য করেছিল

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান থেকে জয়ী হয়ে দেশটির প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হয়েছেন আবদুল এল-সাইয়েদ। ঐতিহাসিক এই জয়ের পর আলোচনায় উঠে এসেছে তার স্ত্রী ডা. সারা জুকাকুর ভারতীয় পারিবারিক পরিচয় এবং তাদের দাম্পত্য জীবনের মজার কিছু ঘটনা।

বুধবার (৪ নভেম্বর) রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন মিশরীয় অভিবাসী পরিবারের সন্তান এল-সাইয়েদ। বিজয়ের পর স্ত্রী ডা. সারা জুকাকুকে নিয়ে উদ্‌যাপন করেন তিনি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের পারিবারিক জীবনের একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও।

ভিডিওতে নিজের বিয়ের একটি মজার স্মৃতি তুলে ধরেন এল-সাইয়েদ। তিনি জানান, ২০০৬ সালের মে মাসে সারাকে বিয়ের পর মিশর থেকে আসা তার এক চাচা মজা করে বলেছিলেন, ‘৮ কোটি মিশরীয় থাকতে তুমি শেষ পর্যন্ত একজন ভারতীয় নারীকে বিয়ে করলে?’

জবাবে এল-সাইয়েদ বলেছিলেন, ‘চাচা, ভারতীয়দের সংখ্যা তো ১০০ কোটির বেশি। পরিসংখ্যানের হিসাবে আমার এমন কাউকে বিয়ে করার সম্ভাবনাই বেশি ছিল।’

চলতি বছরের আগস্টে ইউটিউবে প্রকাশিত ‘মিট দ্য রিয়েল আবদুল এল-সাইয়েদ’ পডকাস্টে কথাগুলো বলেন তিনি। প্রায় দুই দশকের দাম্পত্য জীবনের প্রসঙ্গ টেনে আরেক সাক্ষাৎকারে মজা করে এল-সাইয়েদ বলেছিলেন, তিনি হয়তো এখন আরবের চেয়ে বেশি ভারতীয় হয়ে গেছেন।

সারা জুকাকুর পরিবারের শিকড় ভারতের কর্ণাটক রাজ্যের উপকূলীয় শহর ভাটকাল এলাকায়। তার দাদা জুকাকু শামসুদ্দিন তৎকালীন মহীশূর রাজ্যে মুখ্যমন্ত্রী বিডি জাট্টির অধীনে অর্থবিষয়ক উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভাটকাল অঞ্চলের প্রথম আইনজীবী হিসেবেও পরিচিত ছিলেন।

সারার বাবা ডা. তাইয়েব জুকাকু বেঙ্গালুরুতে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি একজন কিডনি রোগ বিশেষজ্ঞ।

এই দম্পতির দুই মেয়ে, এমালি ও সেরিন। এক নির্বাচনী সমাবেশে স্বামীকে নিয়ে রসিকতা করে সারা বলেছিলেন, ‘তাকে কেউ কিছু করতে বলতে পারে না, শুধু আমি ছাড়া!’

সূত্র: এনডিটিভি

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।