প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:১৮ পিএম || প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ১১:৩৭ এএম
হামে আরও ৩ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশু মারা গেছে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর হাম ও উপসর্গে এক হাজার ২৭২ জনের মৃত্যু হয়েছে। […]