গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:১৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৪:৪৬ পিএম

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র‍্যালি

জাতীয়
গণমাধ্যম ডেক্স
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র‍্যালি

জাতীয় সংবিধান দিবস ২০২৬ উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব ল’র উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

১৯৭২ সালের ৪ নভেম্বর বাংলাদেশের গণপরিষদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে দিবসটি পালন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিতকরণই আমাদের সংবিধানের মূল চেতনা’।

র‍্যালিতে নেতৃত্ব দেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, স্কুল অব ল’র ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এয়ার কমোডর মুহাম্মদ মুস্তাকুর রহমান (এলপিআর)।

র‍্যালিতে স্কুল অব ল’র শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, জাতি গঠনের প্রক্রিয়ায় সংবিধান ও সাংবিধানিকতার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব ল’ প্রতিবছর এ ধরনের র‍্যালির আয়োজন করে থাকে। 

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।