প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:৫০ পিএম || প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৫:৫১ পিএম
ইয়েমেনের লাহিজ গভর্নরেটের আল-মাকাতারা রণাঙ্গনে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) আলজাজিরার প্রতিনিধি হাদিল আল-ইয়ামানি তাইজ থেকে জানিয়েছেন, সংঘর্ষে বেশ কয়েকটি সামরিক যান ও হুতি যোদ্ধাকে নিষ্ক্রিয় করার দাবি করেছে সরকারি বাহিনী।
এদিকে, তাইজ শহরের মানবিক পরিস্থিতিরও অবনতি ঘটছে। চলমান হুতি অবরোধ ও গোলাবর্ষণে নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের প্রাণহানির খবর পাওয়া গেছে।
সংঘাতের কারণে শহরটিতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে এবং মানবিক সংকট আরও গভীর হচ্ছে।
তবে সংঘর্ষে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এবং ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
সূত্র: কালবেলা