গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:৫০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৫:৫১ পিএম

ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে চমেক হাসপাতালের প্রধান ফটকের আশেপাশে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি পালিত হয়।

রুহুল কবির রিজভী বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়। এজন্য সরকার, স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, চিকিৎসক, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

এতে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানসহ চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারা দেশে লিফলেট বিতরণের সিদ্ধান্ত নেয় বিএনপি। সেই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) এ কর্মসূচি পালন করা হয়।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।