গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:৫৯ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ১২:২৫ পিএম

এশিয়া কাপ: আফগানদের সাথে পেরে উঠল না বাংলাদেশ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
এশিয়া কাপ: আফগানদের সাথে পেরে উঠল না বাংলাদেশ

ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পেরে ওঠেনি বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটের আসরে ব্যাটিংয়ে ভরাডুবিতে ১১৩ রানের বিশাল ব্যবধানে হেরেছে টাইগার যুবারা। আসরের প্রতিটি ম্যাচ সরাসরি দেখাচ্ছে আইস্ক্রিন। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে বাংলাদেশকে বোলিংয়ে আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক সোহাইল খান। ব্যাটে নেমে ৪৯ ওভারে ২৩১ রানে অলআউট হয় তার দল। জবাবে ২৫.৫ ওভারে ১১৮ রানে অলআউট হয় ফরিদ হাসানদের বাংলাদেশ। জবাবে ব্যাটে নেমে ধসে পড়ে বাংলাদেশ। ৪১ রনে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় যুবারা। সপ্তম উইকেটে রবিউল হাসান অনিক ও জারিফ সিয়াম ৫৫ রানের জুটি গড়ে ব্যবধান কিছুটা কমান। ৫৮ বলে ৪১ রানের সর্বোচ্চ ইনিংসটি খেলেন সিয়াম। শেষদিকে রবিউল হাসান অনিকের ৩৩ এবং রুবাই ইসলাম রিজনের ২১ রনে বাংলাদেশ একশ পার করে। আফগানিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন সামি মুবারেজ, আমির হামজা এবং নুর আলী নিয়াজ। অধিনায়ক সোহাইল নেন একটি উইকেট। প্রথমে ব্যাটে নেমে আফগানিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ নাদারযান এবং ফরিদুল্লাহ ইশাস ১৫ করে রান আনেন। শাহ ফয়সাল রাহিমি দলের সর্বোচ্চ ৮৩ রানের ইনিংসটি খেলেন। তাহির সারওয়ারি ৩৭ করেন। সোহাইল ১৭ রানে ফেরেন। শেষ পর্ষন্ত ৪৯ ওভারে ২৩১ রানে থামে আফগানদের ইনিংস। বাংলাদেশের হয়ে তাফিউল আলম তামিম ৪ উইকেট নেন। রবিউল হাসান অনিক নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন রুবায় ইসলাম রিজন, শেখ আতিকুর রহামান এবং আলী রাফি।

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।