প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৯:৩২ পিএম || প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৪:২১ পিএম
একই মামলায় তথ্য গোপন করে এক আসামির তিন দফা আগাম জামিন নেওয়ার ঘটনায় দুই আইনজীবীকে তলব করেছেন হাইকোর্ট। আগামী রোববার (৮ নভেম্বর) তাদের সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিচারপতি মো. সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
তলব করা দুই আইনজীবী হলেন- তানিয়া সুলতানা ও মিজানুর রহমান।
বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ হাসিবুর রহমান। তিনি জানান, একই মামলায় একজন আসামির সাধারণত একবারই আগাম জামিন নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট মামলায় তথ্য গোপন করে এক আসামি তিন দফায় আগাম জামিন নিয়েছেন।
বিষয়টি আদালতের নজরে আসার পর এতে সংশ্লিষ্ট দুই আইনজীবীর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। তাদের এ বিষয়ে ব্যাখ্যা দিতে আগামী রোববার সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সূত্র: নতুন আরএসএস সোর্স