প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৯:৩২ পিএম || প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৬:৩৪ পিএম
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৬ জন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫৫০, ময়মনসিংহ বিভাগে ৮৩, চট্টগ্রাম বিভাগে ২৯৫, খুলনা বিভাগে ২২১, রাজশাহী বিভাগে ১৪৮, রংপুর বিভাগে ৬৭, বরিশাল বিভাগের ২১৩ এবং সিলেট বিভাগে ১৯ জন আক্রান্ত হয়েছেন।
এতে আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৩৭১ জন। এদের মধ্যে ১ লাখ ৩৮ হাজার ৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ৫ হাজার ৮৩৯ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গিয়েছেন ৪৫২ জন।
সূত্র: কালবেলা