প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৯:৩৩ পিএম || প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৬:৫০ পিএম
মাহি খানকে ঘিরে আক্রমণভাগের জটিলতা কাটিয়ে ওঠা সংক্রান্ত আলোচনায় চারদিকে শোরগোল বেধেছিল। তরুণ এই ফরোয়ার্ডকে সাফ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত স্কোয়াডেই রাখেননি থমাস ডুলি। শেখ মোরাসালিন ও সোহেল রানা সিনিয়রও দলে জায়গা পাননি।
সোহলে রানা ও শেখ মোরাসালিন অসুস্থ ছিলেন। এই কারণে তাদের দলে বিবেচনা করা হয়নি বলে ধারনা করা হচ্ছে। মাহি খান বয়সে তরুণ, এই কারণে হয়তো সাফের মতো ্বড় মঞ্চে এই ফরোয়ার্ডকে রাখেননি বাংলাদেশ কোচ।
বৃহস্পতিবার রাত ৮টায় ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের সাফ শুরু বাংলাদেশের। ম্যাচের কয়েক ঘণ্টা আগে গুঞ্জন রটে ফুলব্যাক বিশ্বনাথ ঘোষকে আক্রমণভাগে খেলাবেন কোচ! সেন্টারব্যাক পজিশনে আস্থার প্রতীক হয়ে ওঠা তারিক কাজীকে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলানোর গুঞ্জনও শোনা গেছে।
বৃহস্পতিবার বিকেলে ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের আসর। ম্যাচ দেখতে গ্যালারিতে খুব বেশি দর্শকের উপস্থিতি ছিল না। সন্ধ্যার পর শুরু হয় আসরের উদ্বোধনী অনুষ্ঠান। শুরুটা লেজার শো দিয়ে। পরবর্তীতে ছিল নানা প্রদর্শনী। পুরো আসরের মতো উদ্বোধনী অনুষ্ঠানেও ছিল নানা সমন্বয়হীনতা।
সূত্র: নতুন আরএসএস সোর্স