গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ১০:১২ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৭:১৬ পিএম

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ২৯৯

জাতীয়
গণমাধ্যম ডেক্স
কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ২৯৯

কুমিল্লায় জেলাজুড়ে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৯৯ জনকে আটক করা হয়েছে। মাদক ব্যবসা, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার ১৮টি থানায় জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) একযোগে এ অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. লুৎফর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার ১৮টি থানায় একযোগে সাঁড়াশি অভিযান চালিয়ে ২৯৯ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৪০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৫৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, ‘গত ২৩ সেপ্টেম্বর অভিযান শুরু হওয়ার পর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট ৬ হাজার ৮৫৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩ হাজার ৯৬৪ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ২ হাজার ৮৯৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘উঠতি বয়সী কিশোরেরা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন; সে বিষয়ে কঠোর নজরদারি করা হচ্ছে। কিশোর অপরাধ রোধে জেলা পুলিশ বদ্ধপরিকর।’

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।