গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১২:৪৯ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৭:১৫ পিএম

চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ আটক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার

জাতীয়
গণমাধ্যম ডেক্স
চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ আটক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ আটক উইউনিয়ন যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার দপ্তর সম্পাদক আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কার হওয়া নেতা মো. নওশেদ আলম সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো. নওশেদ আলমকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক এসএ মুরাদ চৌধুরী এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল বহন করবে না। একই সঙ্গে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকার নিজ বাড়ি থেকে একটি এলজি, চারটি ছোরা ও পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ারসহ তাকে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ (গোয়েন্দা)। পরবর্তীতে তাকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মিরসরাই থানায় হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এসএ মুরাদ চৌধুরী বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায় সংগঠন বহন করবে না। সংগঠন পরিপন্থি কাজে কেউ জড়িত থাকলে কোনো ছাড় নেই।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।