গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ১০:১৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৬:৪০ পিএম

দিল্লিতে নির্মাণাধীন তিনতলা ভবন ধস, নিহত ২

জাতীয়
গণমাধ্যম ডেক্স
দিল্লিতে নির্মাণাধীন তিনতলা ভবন ধস, নিহত ২

ভারতের দিল্লির চাওরি বাজার এলাকায় নির্মাণাধীন একটি তিনতলা ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ও দিল্লি ফায়ার সার্ভিসের সদস্যরা। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা খুঁজে দেখতে অভিযান অব্যাহত রয়েছে।

কেন্দ্রীয় জেলার ডিসিপি রোহিত রাজবীর সিং সাংবাদিকদের জানান, ভবনটির কংক্রিটের ছাদ ঢালাইয়ের কাজ চলার সময় সেটি ধসে পড়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভবনটি ধসে পড়ার সময় বিকট শব্দ শোনা যায়। কয়েক মাস ধরে সেখানে নির্মাণকাজ চলছিল বলেও জানান তারা।

এদিকে, দুর্ঘটনার পর দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সংশ্লিষ্ট জুনিয়র ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে বরখাস্তের নির্দেশ দেন। পরে দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশন ওই দুই প্রকৌশলীকে বরখাস্ত করে।

পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্ত এবং ঠিকাদারের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ভবন নির্মাণের ক্ষেত্রে নাগরিকদের নিরাপত্তাবিধি ও নির্মাণসংক্রান্ত নিয়মকানুন মেনে চলার আহ্বান জানিয়েছেন। এ ঘটনায় উদ্ধার অভিযান এখনো চলছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।