প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ১০:৪৮ পিএম || প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৭:০৯ পিএম
সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন দলটির রাজনৈতিক পর্ষদের (পিসি) এক সদস্য। তবে ফারজানা আফরোজ নামের ওই নারীকে নিজের স্ত্রী বলে অস্বীকার করেছেন রনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় কালবেলাকে ফারজানা আফরোজের এনসিপির নারী উইং ‘জাতীয় নারী শক্তি’র কেন্দ্রীয় পদে আসার বিষয়টি নিশ্চিত করে এনসিপির মিডিয়া উইং।
ফারজানা আফরোজ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান।
রনির স্ত্রী উল্লেখ করে কালবেলায় খবর প্রকাশের পর আলোচিত এই রাজনীতিবিদ ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।
সেখানে তিনি লিখেছেন, “এই মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা জনাব হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকাপ্রবাসী ইলিয়াসের আপনজন।”
তবে এনসিপির এক নেতার দাবি, ফারজানা আফরোজ রনির দ্বিতীয় স্ত্রী। তাদের মধ্যে টানাপোড়েন থাকলেও এখনো বিবাহবিচ্ছেদ হয়নি। ফারজানাও নিজেকে রনির স্ত্রী বলে পরিচয় দিয়ে থাকেন।
নোট: গোলাম মাওলা রনির ফেসবুক পোস্টের পর সংবাদটি সম্পাদনা করা হয়েছে।
সূত্র: নতুন আরএসএস সোর্স