গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ১১:২০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০১:৫৭ পিএম

ভুটানের বিপক্ষে শুরু থেকে আক্রমণাত্মক বাংলাদেশ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ভুটানের বিপক্ষে শুরু থেকে আক্রমণাত্মক বাংলাদেশ

বিশ্বনাথের হেড লক্ষ্যভ্রষ্ট

বাংলাদেশ ০ : ০ ভুটান

১৮তম মিনিটে সুযোগ তৈরি হয়েছিল বিশ্বনাথের সামনে। রাকিবের ক্রস পেয়েছিলেন দূরের পোস্টে। তাঁর হেড পোস্টের বাইরে দিয়ে চলে গেছে। রাইট ব্যাক হলেও আজ বিশ্বনাথ খেলছেন সেন্টার ফরোয়ার্ড হিসেবে।

আঘাতজনিত বিরতি

বাংলাদেশ ০ : ০ ভুটান

বল দখলে নিতে উঁচুতে লাফিয়েছিলেন দাওয়া শেরিং। তবে বাংলাদেশের এক ডিফেন্ডারের সঙ্গে মাথার সংঘর্ষে তিনি পড়ে যান। কিছুটা চিকিৎসা নিতে হয়েছে তাঁকে।

বাংলাদেশের সুযোগ

বাংলাদেশ ০ : ০ ভুটান

ষষ্ঠ মিনিটেই গোলের সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশ। ডান দিক থেকে রাকিব ক্রস বাড়িয়েছেন বক্সে থাকা বিশ্বনাথের দিকে। তবে বিশ্বনাথের কাছে যাওয়ার আগেই বল ক্লিয়ার করেন ভুটানের ডিফেন্ডার। যদিও বক্সের বাইরে পেয়ে জোরাল শট নেন জামাল ভুঁইয়া। তবে সেই চেষ্টাও রুখে যায় ভুটান রক্ষণে।

বাংলাদেশের একাদশে কারা

মেহেদী হাসান শ্রাবণ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, জামাল ভূঁইয়া, শমিত সোম, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম।
বাংলাদেশ দলের একাদশ

ম্যাচের আগে ট্রফি উন্মোচন

ম্যাচ শুরুর ১৫ মিনিট আগে ট্রফি উন্মোচন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর বড় পরিচয়, বাংলাদেশের একমাত্র সাফজয়ী দলের গোলকিপার তিনি।

তপু বর্মণ নেই একাদশে

শেষ মুহূর্তে একাদশে একটি পরিবর্তন আনতে হয়েছে বাংলাদেশ কোচকে। ওয়ার্ম আপের সময় চোট পাওয়ায় তপু বর্মণ শুরুর একাদশে নেই। অধিনায়কত্বের বাহুবন্ধনী জামাল ভূঁইয়ার হাতে। তপুর জায়গায় নেমেছেন কাজেম শাহ।

স্বাগত

সাফ চ্যাম্পিয়নশিপ–২০২৬–এ নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ ভুটান। ম্যাচের তাৎক্ষণিক ঘটনাপ্রবাহ জানতে চোখ রাখুন এখানে।

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।