গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ১১:২০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:৩৩ পিএম

ইসরায়েলে নতুন সরকার গঠনে আইজেনকোটকে সমর্থনের ঘোষণা আরব দলগুলোর

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ইসরায়েলে নতুন সরকার গঠনে আইজেনকোটকে সমর্থনের ঘোষণা আরব দলগুলোর

ইসরায়েলে নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটকে সমর্থনের ঘোষণা দিয়েছে আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলোর জোট জয়েন্ট লিস্ট। দেশটির গত সপ্তাহের নির্বাচনের পর নতুন সরকার গঠনে দলটির সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

জোটটির এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে তারা আনুষ্ঠানিকভাবে জানাবে যে, নতুন সরকার গঠনের দায়িত্ব গাদি আইজেনকোটকে দেওয়ার পক্ষে তাদের অবস্থান।

গত সপ্তাহের সাধারণ নির্বাচনে ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ডসংখ্যক ১৯টি আসন পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে নতুন সরকার গঠনে তাদের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তবে প্রেসিডেন্টের আনুষ্ঠানিক সিদ্ধান্তের আগে সরকার গঠনের দায়িত্ব কে পাচ্ছেন, তা নিশ্চিত নয়।

সূত্র: আল জাজিরা

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।