সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে গুলি বিনিময়ে এক সেনাসদস্য আহত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়।
এতে ৩ জন গ্রেপ্তার এবং ৫৭ জনকে উদ্ধার উদ্ধার করা হয়েছে বলেও জানায় আইএসপিআর।
পোস্টে বলা করা হয়, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে টেকনাফে মানবপাচার চক্রের সাথে গুলি বিনিময়ে আহত ১ জন সেনা, ৩ জন গ্রেপ্তার, উদ্ধার ৫৭ জন।
সূত্র: কালবেলা