গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১১:০৫ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০২:০০ এএম

ছাতিমের সুবাস

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ছাতিমের সুবাস

হেমন্তের সন্ধ্যায় ছাতিম ফুলের সুবাসে ম ম করে চারপাশ। গাছজুড়ে ফুটেছে থোকায় থোকায় সাদা ফুল। ফুলের সৌন্দর্য আর সুবাসে মুগ্ধ পথচারীরা। মৌমাছি, প্রজাপতি ও ছোট পাখিদের আনাগোনায় মুখর ছাতিমগাছের আশপাশ। চট্টগ্রাম নগরের জামালখান এলাকায় ছাতিম ফুলের এমনই সৌন্দর্য নিয়ে ছবির গল্প।

হেমন্তের স্নিগ্ধতায় ছাতিমগাছজুড়ে ফুটেছে সাদা ফুল
ফুলের প্লাবনে পাতারা আড়ালে হারিয়ে গেছে
ছাতিম ফুলের মিষ্টি সুবাসে ভরে উঠেছে চারপাশ
গাছের ডালে থোকায় থোকায় ফুটেছে ছাতিম ফুল
ছাতিম ফুলের কাছে উড়ে এসেছে কালো ভ্রমর
ছাতিম ফুলের নিচের অংশ নলাকৃতি এবং নল-মুখের পাঁচটি পাপড়ি ঈষৎ বাঁকানো
 শাখার শীর্ষে ছোট ছোট ফুল চোখে আবেশ ছড়ায়। প্রতিটি ফুলের গুচ্ছকে ঘিরে থাকে সাতটি গাঢ় সবুজ রঙের পাতা। যে কারণে গাছটিকে সংস্কৃত ভাষায় ‘সপ্তপর্ণ’ বা ‘সপ্তপর্ণা’ নামেও ডাকা হয়
ফুলের সৌন্দর্য যত না মুগ্ধ করে, সৌরভ তার চেয়ে কয়েক গুণ বেশি। ফুলের ডালে বসেছে ছোট পাখি

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।