প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এএম || প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৮:১১ এএম
জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের কারণে শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩৩ কেভি বাস শাটডাউনের কারণে পিডিবির আওতাধীন সব ফিডারে এ সাময়িক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেবে।
সুনামগঞ্জে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুনামগঞ্জ বিদ্যুৎ বিতরণ বিভাগের জারি করা বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি), সুনামগঞ্জ কর্তৃক জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজ সম্পাদনের লক্ষ্যে ৩৩ কেভি বাস শাটডাউন করা হবে। এ কারণে পিডিবির ৩৩ কেভি ইনকামিং সোর্স বন্ধ থাকবে। ফলে এর আওতাধীন সব ফিডারের বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রকৌশলী রাসেল আহমদ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি বিবেচনায় রেখে গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, সাময়িক এ অসুবিধার জন্য পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।
সূত্র: নতুন আরএসএস সোর্স