প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এএম || প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৭:৪৪ পিএম
বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয়ে ককটেল হামলার অভিযোগে করা মামলায় শাহাদৎ হোসেন (২৯) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ধুনট থানা থেকে বগুড়া আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (৪ নভেম্বর) রাতে ধুনট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহাদাৎ হোসেন পৌরশহরের সদরপাড়া এলাকার শাহ আলমের ছেলে ও উপজেলা সেচ্ছাসেবকলীগের সহসভাপতি।
মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামে ২০২৩ সালের ৭ জুন বিএনপি নেতাকর্মীরা কর্মিসভা করতে থাকেন। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও হামলা চালিয়ে বিএনপির কার্যালয় ভাঙচুর করে। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে শাহাদাৎ হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
সূত্র: নতুন আরএসএস সোর্স