গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১১:৪৬ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৯:২৫ এএম

চুয়াডাঙ্গায় বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান

জাতীয়
গণমাধ্যম ডেক্স
চুয়াডাঙ্গায় বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন স্লোগান লেখাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ ওঠেছে, বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী এসব স্লোগান লিখেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে বিষয়টি স্থানীয়দের নজরে এলে ঘটনাস্থল পরিদর্শন করে সদর থানা পুলিশ। পরে জেলা প্রশাসকের নির্দেশে দেয়ালের লেখাগুলো মুছে ফেলে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম বলেন, জড়িত ছাত্রীদের অভিভাবকদের ডেকে সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সদর থানার তদন্ত কর্মকর্তা হিমেল রানা বলেন, ‘সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এসব ছাত্রীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পরিবারের সন্তান। তাদের দিয়ে পরিকল্পিতভাবে এটা করানো। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন জ্যাকিসহ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা এই পোস্টটি তাদের ফেসবুক আইডিতে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। 

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।