গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১২:৪০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৪:০০ এএম

জমকালো ইন্দো-ওয়েস্টার্ন লুকে আদ্রিজা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
জমকালো ইন্দো-ওয়েস্টার্ন লুকে আদ্রিজা

শাড়ি বা প্রচলিত লেহেঙ্গার বাইরে উৎসবের সাজে ভিন্নতা আনতে চাইলে টালিউড ও বলিউডের ছোট পর্দার অভিনেত্রী আদ্রিজার এই ইন্দো-ওয়েস্টার্ন লুক হতে পারে অনুপ্রেরণা।

উৎসবের আমেজকে আরও জমকালো করে তুলতে টালিউড অভিনেত্রী আদ্রিজা রায় চৌধুরী হাজির হয়েছেন মিনিমাল কিন্তু রাজকীয় এক সাজে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন ফটোশুটের কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি।

ছবির ক্যাপশনে লিখেছেন, ‘উৎসবের মরসুমে কিছুটা নাটকীয়তা তো চলতেই পারে।’ তাঁর এই সাজে ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে মিশেছে আধুনিক নকশার ছোঁয়া।

পরনে ছিল ভারতীয় ডিজাইনার কৃপা জৈনের তৈরি কাস্টম মেড ‘জ্বালা’ এনসেম্বল। পোশাকটিতে ঐতিহ্যবাহী নকশার সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক করসেটের আদল।

অফশোল্ডার করসেট-স্টাইলের ব্লাউজটির মেরুন জমিনজুড়ে আছে বহুরঙা সুতা ও বিডসের ভারী জ্যামিতিক নকশা।

ব্লাউজের সঙ্গে মিলিয়ে পরেছেন গাঢ় মেরুন-খয়েরি রঙের সিল্কের লেহেঙ্গা স্কার্ট। প্লিটেড স্কার্টটি ফ্লোর ছুঁয়ে নেমে এসেছে।

পোশাকের জমকালো ভাবের সঙ্গে মানানসই মেকআপে আদ্রিজা বেছে নিয়েছেন স্নিগ্ধ সাজ। চোখে ঘন পাপড়িতে মাসকারার ছোঁয়া, সঙ্গে শিমারি আইশ্যাডো। ঠোঁটে ন্যুড পিঙ্ক লিপস্টিক। গালে হালকা ব্লাশ ও হাইলাইটারের ব্যবহার তাঁর সাজে এনেছে উজ্জ্বলতা। মাঝখানে সিঁথি করে চুলে রেখেছেন হালকা ঢেউখেলানো কার্ল।

ভারী কারুকাজের পোশাকের সঙ্গে গয়নার ক্ষেত্রে বেশ মিনিমাল ছিলেন আদ্রিজা। গলায় পরেছেন হিরার নেকলেস, কানে ছোট দুল। হাতে একটি ব্রেসলেট।

গয়নার এই পরিমিত আয়োজন পোশাকের নকশাকেই রেখেছে মূল আকর্ষণে। শাড়ি বা প্রচলিত লেহেঙ্গার বাইরে উৎসবের সাজে ভিন্নতা আনতে চাইলে আদ্রিজার এই ইন্দো-ওয়েস্টার্ন লুক হতে পারে অনুপ্রেরণা।

ছবি: ইন্সটাগ্রাম

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।