প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৫:৩৭ পিএম || প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০২:৪১ পিএম
ফেনীতে পরিত্যক্ত অবস্থায় দুটি এলজি (লোকান গান) ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে এসআরবি-৭। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলার মধ্যম চাড়িপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এসআরবি-৭ ফেনী ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র পড়ে থাকার তথ্য পাওয়া যায়। পরে এসআরবির একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় দুটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে জব্দ করা হয়।
এসআরবি-৭, সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, উদ্ধার করা অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সূত্র: নতুন আরএসএস সোর্স