ভারতের ঝাড়খণ্ড রাজ্যে দ্রুতগতির একটি ১৮ চাকার ট্রাকের চাপায় নারী ও শিশুসহ সাতজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) গভীর রাতে রাজ্যের খুঁটি জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, কাররা থানার অন্তর্গত কাররা-তোরপা প্রধান সড়কের জোনে-লুদরু মোড়ের কাছে পোদার আগে দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগতির ট্রাকটি পথচারীদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে চারজন নারী ও তিনজন শিশু রয়েছে। তাদের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পাকো দেবী, কাসিলা দেবী, মানহু দেবী, গোলু কুমার, অঞ্জলি কুমারী, টুটি কুমারী এবং ১২ বছর বয়সী সৌরভ নায়েক।
এ ঘটনায় খুশবু কুমারী নামে এক নারী আহত হয়েছেন। তাকে খুঁটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।
পুলিশ জানিয়েছে, নিহত সবাই জোনে-লুদরু মোড়ের কাছের একটি কলোনির বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: নতুন আরএসএস সোর্স