গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৭:৩৭ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৫:১৬ পিএম

সড়ক দুর্ঘটনায় নিহত হলে ৫ লাখ, আহত হলে সর্বনিম্ন ১ লাখ টাকা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
সড়ক দুর্ঘটনায় নিহত হলে ৫ লাখ, আহত হলে সর্বনিম্ন ১ লাখ টাকা

সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত ব্যক্তির পরিবার ও ক্ষতিগ্রস্ত ব্যক্তি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড থেকে সর্বনিম্ন ১ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। তবে এ সহায়তা পেতে দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে আবেদন করতে হবে। নির্ধারিত সময় পার হলে আর আবেদনের সুযোগ থাকবে না।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিআরটিএর ফেসবুক পেজে প্রকাশিত এক তথ্যবার্তায় এ কথা জানানো হয়।

বিআরটিএ জানায়, সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত যেকোনো ব্যক্তি, চালকসহ, এ সহায়তার জন্য আবেদন করতে পারবেন। মৃত্যুর ক্ষেত্রে নিহতের পরিবারকে অন্তত ৫ লাখ টাকা, অঙ্গহানির ক্ষেত্রে অন্তত ৩ লাখ টাকা দেওয়া হবে।

এ ছাড়া গুরুতর আহত হয়ে স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা না থাকলে অন্তত ৩ লাখ এবং স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা থাকলে অন্তত ১ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

সহায়তা পেতে দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে ফরম-৩২ পূরণ করে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে। চাইলে বিআরটিএ সার্ভিস পোর্টালের (বিএসপি) মাধ্যমেও অনলাইনে আবেদন করা যাবে।

বিআরটিএ আরও জানায়, অনুমোদিত আর্থিক সহায়তার অর্থ আবেদনকারীর ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে দেওয়া হবে। বিধিমালা অনুযায়ী, দুর্ঘটনার ৯০ দিন পার হলে আবেদন গ্রহণের সুযোগ নেই।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।