গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৮:২৪ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৫:২৩ পিএম

চাঁদপুরে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন 

জাতীয়
গণমাধ্যম ডেক্স
চাঁদপুরে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন 
চাঁদপুরে ৩৬ জুলাই মঞ্চের স্মৃতি স্তম্ভে আগুন দেওয়া হয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা এখনো শনাক্ত করা যায়নি। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে এ অগ্নিসংযোগ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে নির্মিত ৩৬ জুলাই মঞ্চের স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পরে বিষয়টি ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ মামুন বলেন, ৩৬ জুলাই মঞ্চের স্মৃতি স্তম্বে টায়ার দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। তবে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে ১৫-২০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।