প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৮:২৫ এএম || প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৭:৫৯ এএম
আজ ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনের জন্য ছয় ঘণ্টা টোল মওকুফ করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ৬টা থেকে এক্সপ্রেসওয়ে ব্যবহারে কোনো টোল দিতে হচ্ছে না, এই সুবিধা চলবে দুপুর ১২টা পর্যন্ত।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে টোল মওকুফের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনের জন্য সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টোল ফ্রি সুবিধা কার্যকর থাকবে।
সূত্র: কালবেলা