গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৮:৩৯ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০২:০২ এএম

নীল শাড়িতে স্নিগ্ধ কেয়া পায়েল

জাতীয়
গণমাধ্যম ডেক্স
নীল শাড়িতে স্নিগ্ধ কেয়া পায়েল

বাংলাদেশি অভিনেত্রী কেয়া পায়েলের সাজপোশাক সব সময়ই আলাদাভাবে নজর কাড়ে। কখনো পশ্চিমা পোশাকে, কখনো আবার শাড়িতে ঐতিহ্যবাহী সাজে ধরা দেন তিনি। তবে এবার তাঁর সাজে নজর কেড়েছে রাজকীয় নীলের উপস্থিতি। রইল বিস্তারিত ...

নীল শাড়ি, কালো ব্লাউজ আর খোঁপায় ফুলের সাজ—সব মিলিয়ে স্নিগ্ধ অথচ আকর্ষণীয় এক লুকে ক্যামেরাবন্দী হয়েছেন সম্প্রতি কেয়া পায়েল।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি । ছবির সঙ্গে ভালোবাসা নিয়ে লিখেছেন, ‘ভালোবাসা কোনো শব্দ না, এক অন্যরকম অনুভূতি।’ তাঁর এই কথার মতোই ছবিগুলোতেও যেন ছড়িয়ে আছে এক মায়াবী আবহ।

কেয়া পায়েলের পরনে রয়্যাল ব্লু রঙের শাড়ি। শাড়ির কালো পাড়জুড়ে ছড়িয়ে আছে হলুদ রঙের প্যাঁচানো লতাপাতা ও কলকা মোটিফ।

এর সঙ্গে কালো ব্লাউজ বেছে নিয়েছেন তিনি। নীল ও কালোর বৈপরীত্যে তৈরি হয়েছে চমৎকার এক সমন্বয়।

শাড়ির সঙ্গে মিলিয়ে দুই হাতে পরেছেন নীল চুড়ি। কানে রুপালি ঝুমকা, আঙুলে আংটি আর হাতে রতনচূর তাঁর সাজে যোগ করেছে আলাদা ছোঁয়া।

চুল পেছনে টেনে পরিপাটি করে খোঁপা করেছেন কেয়া। সেই খোঁপায় সাজিয়েছেন নীল ও সাদা ফুল। মেকআপে ছিল মিনিমাল ছাপ।

চোখে গাঢ় কাজল ও আইলাইনার, ঠোঁটে হালকা বাদামি লিপস্টিক আর কপালে ছোট নীল টিপ। সব মিলিয়ে সাজে ফুটে উঠেছে স্নিগ্ধতা।

কখনো আয়নার সামনে দাঁড়িয়ে, কখনো মৃদু হাসিতে—ছবিগুলোতে কেয়া পায়েলের অভিব্যক্তিও নজর কেড়েছে। সব মিলিয়ে তাঁর এই সাজে ধরা পড়েছে এক স্নিগ্ধ বাঙালিয়ানা।

ছবি: ইন্সটাগ্রাম

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।