গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ১২:২৭ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৫:২০ এএম

একঝলক (৭ নভেম্বর ২০২৬)

জাতীয়
গণমাধ্যম ডেক্স
একঝলক (৭ নভেম্বর ২০২৬)
শিম ফুলে বসেছে মৌটুসি পাখি। পানছড়ি, খাগড়াছড়ি, ৭ নভেম্বর
জলাশয়ে কচুরিপানা খেতে নেমেছে গরু। পাশে উড়তে থাকা পোকা ধরতে ব্যস্ত বক। লবণচরা, খুলনা, ৭ নভেম্বর
রংপুরে শুরু হয়েছে আমন ধান কাটার মৌসুম। ভালো ফলনে উৎসবমুখর পরিবেশে ধান কাটছেন কৃষিশ্রমিকেরা। বালাকোয়ার, রংপুর, ৭ নভেম্বর
আলু রোপণের আগে জমিতে সার দিচ্ছেন শ্রমিকেরা। সাতারদিয়া, দাউদকান্দি, কুমিল্লা, ৭ নভেম্বর
সকালের রোদে বসে আছে শালিক পাখি। বিলাইছড়ি পাড়া, রাঙামাটি, ৭ নভেম্বর
বিলের পাশে সবজির মাচার খুঁটিতে বসে আছে খঞ্জনা পাখি। রাজাবাড়ি, শ্রীপুর, গাজীপুর, ৭ নভেম্বর
শীতের সকালে মায়ের কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে আছে শিশুটি। হারাটি, রংপুর, ৭ নভেম্বর
রাতে বিলে বড়শি পেতে সকালে মাছ তুলছেন এক মাছশিকারি। ময়নাকুঠি, রংপুর, ৭ নভেম্বর

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।